Skip to main content

কিভাবে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে Corrupted Memory Card ঠিক করবেন।



আমাদের Memory Card বা Pen Drive যখন Corrupted হয়ে যায় তখন আমরা সাধারনত ধরে নেই যে আমাদের Memory Card বা Pen Drive নষ্ট বা বাতিল হয়ে গেছে। কিন্তু না আমরা ভুল ভাবছি, বেশির ভাগ সময় আমরা আর চেষ্টাও করে দেখি না যে ভাল হবে কি না। আসুন আপনাদের সেই কঙ্খিত Memory Card বা Pen Drive ভাল করার উপায় আমরা যেনে নেই। হতে পারে যে বেশির ভাগ মানুষ এখন কম্পিউটার সম্পর্কে অনেক ভাল যানেন কিন্তু অনেকে হয়ত এটা সম্পর্কে ধারনা নেই। তাই আমরা যারা জানি তারা তো জানিই, আর যারা জানেন না এটা তাদের জন্য।


আপনাদের জন্য ভিডিও টুইটোরিয়াল দিয়ে দিলাম দরকার হলে দেখে নিবেন।

*১। প্রথমে আপনাকে আপনার Corrupted Memory Card টি Computer এ কানেক্ট করতে হবে।
*২। আপনার Computer এর CMD চালু করুন Run As Administrator দিয়ে।
*৩। এবার Type: "Diskpart" এবং Enter চাপুন এবং একটু অপেক্ষা করুন।
*৪। এবার আপনার Memory Card বা Pen Drive টি লিষ্ট দেখার জন্য, Type: "List Volume" এবং Enter চাপুন। এবার Computer এর সবগুলো Disk Volume এর লিষ্ট দেখতে পাবেন।
*৫। সেখান থেকে আপনার Corrupted Memory Card বা Pen Drive  টি Select করুন। Type: "Select Volume ###" এখানে “###” এর জায়গায় আপনার CMD তে দেখানো Disk Volume  List থেকে Corrupted Disk Volume নম্বর টা Type করুন। যেমন আপনার Volume যদি হয় "Volume 13" তাহলে আপনাকে Type করতে হবে - “Select Volume 13"।
*৬। এবার Type: "Clean" এবং Enter চাপুন। এরপর Type: "Create Partition Primary" এবং Enter চাপুন। এরপর Type: "Active" এবং Enter চাপুন।
*৭। এবার Type: "assign" এবং Enter চাপুন। এবার Automatically Format চাইবে। এবং সেখানে আপনি কিছু সেটিং পরিবর্তন করে 'Memory Card' Format দিবেন। তাহলেই হয়ে গেল। এইটা সব Corrupted Memory Card বা Pen Drive এর জন্য কাজ করবে নাও পারে। কিন্তু বেশির ভাগটাই ভাল হয়। আমি নিজে করে দেখেছি । চেষ্টা করতে তো দোষ নাই তাইনা। পোষ্টটা পড়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় আমাদের সাথেই থাকুন এবং আমাদের ফেইছবুকে "Computer Tips & Tricks"  Like করতে ভুলবেন না। যেন আমাদের সব Update Tips আপনাদের কাছে সহজেই পৌছে যায়। ধন্যবাদ . . . . . .

Comments